স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারপিটে মোহাম্মদ নাঈম কিবরিয়া নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকার চালক আইনজীবীকে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের মুখ দিয়ে লালা-জাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখ থেকে নেশা জাতীয় গন্ধ বের হচ্ছে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান। পেশায় তিনি আইনজীবী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে