স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার পর্বতপ্রমাণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং আগামী দিনে কাজের মধ্য দিয়েই তাদের চেষ্টার প্রতিফলন দেখা যাবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত দেড় দশকে দেশের বাণিজ্যিক অবকাঠামো ও ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি হয়েছে, যা কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ একটি বিকাশমান অর্থনীতির দেশ। প্রতি বছর প্রায় ২০ থেকে ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করে। কিন্তু গত তিন বছরে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় কর্মসংস্থান সৃষ্টি হয়নি।’
মন্ত্রী জানান, এলডিসি উত্তরণ বা গ্র্যাজুয়েশন বিলম্বিত করার জন্য সরকার ইতিমধ্যে চিঠি দিয়েছে। বর্তমান সরকার বিনিয়োগসহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সিলেট থেকে দুজন মন্ত্রী থাকায় দায়িত্ববোধ আরও বেড়েছে। মাদক নিয়ন্ত্রণ, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের মধ্য দিয়েই আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
পরে দুই মন্ত্রী হযরত শাহ পরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে