স্ট্রিম ডেস্ক

প্রতারণার মামলায় মাত্র ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (৫ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
এর আগে সোমবার ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সুরভীর রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক। এই খবরে ফটোকার্ড নিজের টাইমলাইনে শেয়ার করে জ্যেষ্ঠ সাংবাদিক সাজিদ হক লিখেছেন, সুরভীর কথা আমার স্পষ্ট মনে আছে। ঢাবি ক্যাম্পাস যখন খালি, অল্প কয়েক আন্দোলনকারী, তখন বীরদর্পে সে ঘোষণা দিয়েছিল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। সেদিন সে মারা যেতে পারতো।
তিনি লেখেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সেটার পক্ষে বিপক্ষে নানা মত। এটার একটা নিরপেক্ষ তদম্ত হতে পারত। তার আগে সুরখীকে জামিন দেওয়া যেতো। উল্টো তাঁকে রিমান্ডে দেওয়া হয়েছে। তাঁর পক্ষে অবশ্য বিএনপি, জামায়াত, এনসিপি কেউ নেই। সুতরাং তাঁকে ঢলে দিলে ইউনূস সাহেব আর তাঁর সরকারের কিছু আসে যায় না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন সুরভীর জন্ম সনদ পোস্ট করে লিখেছেন, মোসা. তাহরিমা জান্নাত সুরভী। বয়স: ১৭ বছর এক মাস। রিমান্ড মঞ্জুর: ২ দিন। তথাকথিত সাংবাদিকের করা মিথ্যা মামলায় দীর্ঘ ১০ দিন কারাবন্দি।
সুরভীর আইনজীবী রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে।
এদিকে, সুরভীর মুক্তির দাবিতে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে গাজীপুরের আদালত এলাকায় বিক্ষোভ হয়েছে। এছাড়া গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় সুরভী নিজেও নানা কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।
গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে আটক করে পুলিশ। প্রথমে টঙ্গী পূর্ব থানায় এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরে তাঁকে কালিয়াকৈর থানার হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক মামলা করেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।
ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করে একটি চক্র; যার সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে