নিজ গ্রামে শায়িত হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যাওয়া ‘ফায়ার ফাইটার’ শামীম আহমেদ রুকেলকে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে। চাকরিতে যোগদানের কয়েক বছর আগে শামীমের বাবা মারা যান। এরপর থেকে তিনি পরিবারের সবার দেখভাল করতেন। তাঁকে ঘিরে পরিবারের অনেক আশা ছিল বলে জানা আত্মীয়-স্বজনেরা।
স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যাওয়া ‘ফায়ার ফাইটার’ শামীম আহমেদ রুকেলকে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুর আগে স্ত্রী মনিরা আক্তারকে ফায়ার ফাইটার শামীম বলেছিলেন, ‘আমার সন্তানদের তুমি দেখে রেখো, আর আমাকে মাফ করে দিও।’ স্বামীকে শেষ বিদায়ের আগে এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন মনিরা।
জানাজার আগে শামীম আহমেদকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীসহ স্থানীয় লোকজন। রাজনীতিকদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীসহ অন্যরা জানাজায় অংশ নেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাকরিতে যোগদানের কয়েক বছর আগে শামীমের বাবা মারা যান। এরপর থেকে তিনি পরিবারের সবার দেখভাল করতেন। তাঁকে ঘিরে পরিবারের অনেক আশা ছিল বলে জানা আত্মীয়-স্বজনেরা।
বড় ভাই সবুজ মিয়া জানান, শামীমের স্ত্রী মনিরা আক্তার এবং তিন শিশু সন্তান নাবিল (১১), হুমায়রা আক্তার (৯) ও ওহী আক্তার (৫) রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়েছেন তাঁরা।
জানাজায় অংশ নিতে আসা লোকজন জানান, কৃষক পরিবারের সন্তান শামীম আহমেদ। ছয় ভাই ও এক বোনের মধ্যে একমাত্র তিনি ছিলেন একমাত্র সরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই পরোপকারী, বন্ধু-বৎসল ও বিনয়ী স্বভাবের ছিলেন তিনি।
প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত থেকে অসংখ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেছেন শামীম আহমদে। গতকাল তাঁর মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমে প্রকাশের পর গ্রামের বাড়ি এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে ও তাঁর পরিবারকে সহমর্মিতা জানাতে বুধবার জানাজার সময় ভীড় করেন এলাকার লোকজন।
পরিবারের ভরসার মানুষকে হারিয়ে শামীমের পরিবার এখন অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে বলে জানান তাঁর শুভাকাঙ্ক্ষীরা। কেন্দুয়ার সংবাদকর্মী লাইমুন হোসেন ভুঁইয়াসহ এলাকাবাসী বলেন, ‘এই সমস্ত বীর ব্যক্তিকে সরকারিভাবে দায়িত্ব নিয়ে সর্বোচ্চ সহযোগিতা দরকার। তবে সরকারি যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী সহযোগিতায় এই পরিবারটি ঘুড়ে দাঁড়ানো অসম্ভব। তাই সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি কারখানার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গুদামে লাগা আগুন নির্বাপনের দায়িত্ব পালনকালে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদসহ চারজন। তাঁদের মধ্যে শামীমসহ দুজন ফায়ার ফাইটারের শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়।
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে মারা যান শামীম। আগুনে তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একদিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় আরেক ফায়ার ফাইটার নুরুল হুদাও চলে গেলেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর পৌনে তিনটার দিকে তিনি মারা যান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে