স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে অধিদপ্তরের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার মুখপাত্র শাহজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন। কমিটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এছাড়া বাকি তিন সদস্য হলেন—অধিদপ্তরের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন ও ঢাকা-১৯ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন।
ফায়ার সার্ভিসের মেসেঞ্জার গ্রুপে পাঠানো এক খুদে বার্তায় শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। শিগগিরই কমিটকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ শুরুর অনুরোধ করা হয়। তদন্ত শেষ করতে কমিটিকে ১৫ দিন সময় বেধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে অধিদপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে