স্ট্রিম প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার বিনিময়ে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও পাচারের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে রাঙ্গার সম্পদের হিসাব চেয়ে আলাদা নোটিশ জারি করেছে সংস্থাটি।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে জানা যায়, মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য থাকাকালে পনির উদ্দিন আহমেদের সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনে জড়ান। কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগমুহূর্তে অক্টোবর ও নভেম্বর মাসে এই বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়।
অনুসন্ধানে পর্যালোচিত ব্যাংক রেকর্ড অনুযায়ী, পনির উদ্দিন আহমেদ তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও পরিবহন প্রতিষ্ঠান হক স্পেশালের ব্যাংক হিসাব থেকে এই অর্থ প্রদান করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সোনালী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধাপে মোট ১ কোটি ৭০ লাখ টাকা মশিউর রহমান রাঙ্গার ব্যক্তিগত হিসাবে জমা ও স্থানান্তর করা হয়। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদ হিসেবে জমা দেওয়া হয়।
দুদক জানায়, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনের মনোনয়ন নিশ্চিত করতে এই অর্থ ঘুষ হিসেবে গ্রহণ করা হয় এবং পরবর্তীতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংঘটিত হয়।
দুদকের মহাপরিচালক বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলার পাশাপাশি মশিউর রহমান রাঙ্গার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়েও তদন্ত শুরু করেছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে