বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সুনামগঞ্জ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০৭
প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধল পূর্ব আশ্রম গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম আঞ্জুর মিয়া (৪৫)। তিনি তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত. সাদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার আনহার মিয়ার পার্শ্ববর্তী কনে পক্ষের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়‌টি তদন্ত করে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প‌রি‌স্থি‌তি শ‌ান্ত আছে।

জানা যায়, ধল পূর্ব আশ্রম গ্রামে মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে আজিজুল হকের নিকট আত্মীয় আনহার মিয়ার লোকজনের অমত ছিল। এই নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর রেশ ধরে একপক্ষকে দাওয়াত দেওয়া হয় না।

সম্পর্কিত