রাতের টহল শেষে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক।
স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে দুটি গাড়িই খাদে পড়ে যায়। এ ঘটনায় ৮ সেনাসদস্য ছাড়াও ট্রাকচালকের একজন সহকারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনপুর থানা জানায়, বাকশিমইল গ্রামেই সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। রাতের টহল শেষে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
থানার ওসি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সেনাসদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়নি জানিয়েছেন মোহনপুর থানার ডিউটি অফিসার মিলি খাতুন। তিনি বলেন ‘ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তাঁরা।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে