স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দুই দফা হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ খেলাফতে মজলিস থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর আগমন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী জোট ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে সংবর্ধনা ও ইফতার পার্টির আয়োজন করে। আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। সেভাবেই সব আয়োজন চলছিল।
আয়োজকদের অভিযোগ, প্রথমে বেলা দেড়টায় আয়োজকরা জোহরের নামাজে চলে যাওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্যসচিব রনপ আহামেদ আজিজুলের নেতৃত্বে মঞ্চ, চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর করে। এ সময় খেলাফত মজলিসের এক কর্মীকে মারধরও করা হয়। এরপর আবারও ভাঙা চেয়ার টেবিল সরিয়ে নতুন করে আয়োজন করা হলে বিকেল পৌনে চারটার দিকে আরও কিছু লোকসহ হামলা করে পুনরায় মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহামেদ আজিজুলের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগের নেতাকর্মীরা এই আয়োজন করেছিল। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করেছে।
তিনি বলেন, ‘একটি কুচক্রি মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, ‘জনরায়ের প্রতি সম্মান না দেখিয়ে পরাজিত প্রার্থী মোতাহার তালুকদার ও তার সহযোগীরা রাজনীতিতে এক অসুস্থ চর্চা ও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সর্বোচ্চ সংযম ও সহিষ্ণুতা প্রদর্শনের পরেও নানা স্থানে আমার ভোটার ও কর্মী সমর্থকদের ওপর হামলা করে যাচ্ছেন। আজকের হামলাকারীরাও তার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। এই সন্ত্রাসের রাজনীতিকে জনগণ কখনই পছন্দ করে না। ফুলপুর-তারাকান্দায় জনগণকে সঙ্গে নিয়ে সব সন্ত্রাসের মোকাবিলা করা হবে।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার, টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে