স্ট্রিম সংবাদদাতা

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার নিঙ্গইন এলাকায় মাটির নিচে ট্যাংকিতে রাখা ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সিংড়া পৌরসভার নিঙ্গইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে ট্যাংকিতে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা ইউএনও আবদুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
অভিযুক্ত ব্যবসায়ী রুবেলকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে নিজ দোকানে স্থানান্তর ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে