স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আবেদন দুটি করেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
সাবেক এমপি সানজিদা খানমের বিরুদ্ধে আবেদনে দুদক উল্লেখ করে, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জানতে পেরেছে, অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
অন্যদিকে, সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে উদ্দীপন এনজিওতে অযোগ্যদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অর্থপাচার, বদলি বাণিজ্যে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানও চলছে। তিনিও বিদেশে পালিয়ে যেতে পারেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে