স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চিকিৎসা নিতে আসাদের মধ্যে কারও শরীরে গুলি লাগেনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ঢামেক পরিচালক। তিনি বলেন, পুলিশের সঙ্গের সংঘর্ষের পরে অনেকেই ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। তবে আমরা গুলিবিদ্ধ কাউকে পাইনি।
আসাদুজ্জামান বলেন, অনেকের মাথা ফেটে গেছে, কারও পা কেটে গেছে। অনেকে টিয়ার গ্যাসের শেলের কারণে শ্বাসকষ্টে ভুগেছেন। সবাইকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার সূত্র জানায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাত সাড়ে ৮টা পর্যন্ত ৯৯ জন চিকিৎসা নিতে এসেছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে ভর্তি হতে হয়নি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্তের জন্য শুক্রবারের মধ্যে চিঠি পাঠানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মী। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। বেলা ৫টা পর্যন্ত বাংলামোটর এলাকায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে