স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর অন্যতম প্রবেশপথে যাত্রাবাড়ীতে স্বাভাবিক যানচলাচল দেখা গেছে।
আজ সোমবার বেলা ৯টার পর থেকে যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকা ঘুরে দেখা যায়, সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি৷ অন্যান্য দিনের তুলনায় যাত্রী কিছুটা কম হলেও ভিড় রয়েছে। আর স্বাভাবিক নিয়মেই যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল করছে৷ কর্মজীবীরা অফিসে যাচ্ছেন। সার্বিক শৃঙ্খলা বজায়ে রাখতে মাঠে কাজ করছে র্যাব ও পুলিশ৷

যাত্রাবাড়ী থেকে মাতুয়াইলগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন আজিজুর রহমান৷ তিনি স্ট্রিমকে বলেন, ‘গাড়ি পাবো না ভেবেছিলাম, কিন্তু বাস দেখতে পাচ্ছি৷ তবে অন্যান্য দিনের তুলনায় জ্যাম একটু কম দেখছি৷ যাত্রীও একটু কম বলবো আমি৷’
কোনো ধরনের আতঙ্ক অনুভব করছেন কি না জানতে চাইলে এই ব্যাংকার বলেন, ‘একেবারে স্বাধীন বোধ করছি, তা না৷ তবে অত ভয়েরও কিছু মনে হচ্ছে না৷ রাস্তায় প্রচুর পুলিশ ও র্যাব দেখতে পাচ্ছি৷ আশা করি যাত্রা নিরাপদ হবে৷’
নিরাপত্তা নিশ্চিতে যাত্রাবাড়ী মোড়ে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ সদস্যরা। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট নাম না করার শর্তে স্ট্রিমকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক আছে৷ আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালু রেখেছি৷ সেই সঙ্গে সন্দেহ হলে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনটি ঘিরে ভোর ৬টা থেকে আমরা এখানে আছি৷ এ কার্যক্রম চলমান থাকবে৷’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে