স্ট্রিম প্রতিবেদক

বঙ্গোপসাগর অঞ্চলে টেকসই ব্লু ইকোনমি নিয়ে দুই দিনব্যাপী আঞ্চলিক সংলাপ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘নর্থ-ইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়ালগ অন সাসটেইনেবল ব্লু ইকোনমি, কানেক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ফর এসআইডিএস (স্মল আইল্যান্ড ডেভলপিং স্টেটস)’ শীর্ষক এ বৈঠক শুরু হয়।
উচ্চপর্যায়ের এ সংলাপ যৌথভাবে আয়োজন করেছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) ও পিস অ্যান্ড পলিসি সল্যুশনস। সংলাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারতের আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী অংশ নিয়েছেন।
১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সংলাপে ব্লু ইকোনমি কৌশল, বন্দর ও শিপিং সংযোগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু অভিযোজন, দুর্যোগ প্রস্তুতি, বিজ্ঞান-নীতি সংযোগ এবং টেকসই মৎস্য ও পর্যটন খাত নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার রোডম্যাপ নিয়ে ওয়ার্কিং গ্রুপ সেশনের আয়োজন করা হয়েছে। সংলাপের আলোচনাগুলো ‘ঢাকা স্টেটমেন্ট’ নামে একটি আঞ্চলিক অবস্থানপত্র হিসেবে বিবেচনা করা হবে, যা ভবিষ্যতের আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক সংলাপে উপস্থাপন করা হবে।
সংলাপে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ওপিআরআই) সভাপতি অধ্যাপক মিতসুতাকু মাকিনো বলেন, ভারত মহাসাগর, যা ‘গ্রেট মিডল বে’ নামে পরিচিত, ৩০টির বেশি দেশ এবং প্রায় ৩ বিলিয়ন মানুষকে যুক্ত করে। জাপানের জন্য মহাসাগরটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। যেখান থেকে প্রায় ৭৮ শতাংশ জ্বালানি আমদানি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে বড় উপসাগর। বাংলাদেশ যদি তার সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে চায়, তাহলে বিনিয়োগ, প্রযুক্তি ও পারস্পরিক অংশীদারিত্বে আরও উচ্চমাত্রায় কাজ করতে হবে।
আশিক চৌধুরী আরও বলেন, বাংলাদেশ সরকারের মহেশখালীকেন্দ্রিক উপকূলীয় উন্নয়ন ও কৌশলগত অবকাঠামো বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে মিডা বিশ্বের অন্যতম বৃহত্তম স্বতন্ত্র দাতা প্রতিষ্ঠান সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে ফিশারিস ও মেরিন অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়ে কাজ করবে।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী আবদুল্লাহ সিয়াজ, মূল প্রবন্ধ উপস্থাপনকারী জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ড. এমাদুল ইসলাম, মিডার সদস্য কমোডর তানজিম ফারুক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং পিস অ্যান্ড পলিসি সল্যুশনসের উপদেষ্টা ড. মুগধো মাহজাব।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে