স্ট্রিম সংবাদদাতা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে দৌলতদিয়া ঘাটে। ভিড় বাড়লেও এবার মানুষের ভোগান্তি কম হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তবে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে নেমে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।
ঢাকা থেকে আসা মোটরসাইকেল চালক আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলে সহজেই ফেরি পার হয়ে এসেছেন। তেমন কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না।’
আলেয়া বেগম নামে এক যাত্রী বলেন, আগের চেয়ে ভাড়া বেশি নিচ্ছে। তবে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বাড়ানো হয়েছে ফেরি। বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি, ২০টি লঞ্চ চলাচল করছে।
এদিকে ঘাট এলাকায় চুরি ছিনতাই বন্ধে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রশাসন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে