স্ট্রিম সংবাদদাতা

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তুলারামপুর গাবতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ধানের শীষ প্রতীকের পক্ষের আহতরা হলেন—ফয়েজুর রহমান, রুমান, সাইফুল হোসেন, রাব্বি, ইসমাইল ও হাবিব। তাদের মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে।
অন্যদিকে কলস প্রতীকের পক্ষের আহতরা হলেন—নাজমুল, সেলিম, হাবিবুর, হাসান, সাইফুল, আমেনা, আমিরুল, সিফাত ও আরিফ হোসেন। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এবং তা দ্রুত মারামারিতে রূপ নেয়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে নারীসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে যশোরে স্থানান্তর করা হয়েছে, বাকিরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে