স্ট্রিম প্রতিবেদক

নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তাঁর স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
আদালত ও দুদক সূত্র জানিয়েছে, সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ছাড়াও তাঁর স্বামী মো. আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশযাত্রায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে নিষেধাজ্ঞার আবেদনটি করেছিলেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী ও ছেলের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ছাড়া তৃতীয় হাতের মাধ্যমেও অবৈধ লেনদেনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান চলমান।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেন অবৈধ আয়ে নিজ এলাকায় বিপুল পরিমাণ কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কিনেছেন। তাঁরা অবৈধ উপায়ে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আদালতে দুদকের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, অভিযুক্তরা যদি বিদেশে পালিয়ে যান, তবে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ যাওয়া বন্ধ করা আবশ্যক।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে