স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাবের জন্য অতীত সরকারের অব্যবস্থাপনা ও টিকাদান কর্মসূচির ব্যর্থতাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সোমবার জাতীয় সংসদে এ বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালিত হওয়ার কথা থাকলেও গত সাড়ে পাঁচ বছর কোনো ক্যাম্পেইন হয়নি। এর ফলে বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে এবং টিকার মজুতেও ঘাটতি তৈরি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। প্রথম ধাপে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, কর্মসূচির প্রথম দিনেই লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ অর্জিত হয়েছে এবং প্রায় ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এবং ৩ মে থেকে সারা দেশে এই কার্যক্রম চালু হবে।
আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রতিটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। রাজশাহী অঞ্চলে অতিরিক্ত ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে কিছু নেতিবাচক চিত্র উঠে এলেও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। রাজশাহীতে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সংক্রামক ব্যাধি কেন্দ্রে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে একটি বন্ধ আইসিইউ চালু করা হয়েছে।
স্বাস্থ্য খাতে বরাদ্দ যথাযথভাবে ব্যবহারের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে টিকার কোনো সংকট হবে না এবং সরকার এ বিষয়ে সর্বদা সতর্ক থাকবে।

.png)
.png)

আসন্ন পহেলা বৈশাখে শালীন ও ‘শিরকমুক্ত’ সাংস্কৃতিক র্যালির আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
১৪ মিনিট আগে
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে এ নির্দেশ দেন বিচারক।
২৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রী সংরক্ষণ ও চট্টগ্রাম-২ এবং ৪ আসনের ফলাফল ঘোষণায় আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩১ মিনিট আগে
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের প্রতারণা রোধে সরকার সাতটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে