স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ আসামির রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন দেন।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও জহিরুল ইসলাম যুক্তি তুলে ধরে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।
এ মামলায় শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রূপন্তীসহ ১৭ আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। তাদের পক্ষে কোনো আইনজীবীও যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তিনি আদালতের কাছে খুরশীদ আলমের খালাস চান।
শেখ হাসিনার পরিবার ছাড়া মামলার বাকি আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম।
এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, মো. অলিউল্লাহ, মাযহারুল ইসলাম, কামরুল ইসলাম ও নায়েব আলী শরীফ এ মামলার আসামি।
গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট-পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদক ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।
ইতোমধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে। শেখ রেহানার ৭ বছর এবং তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিককে অন্য একটি মামলায় ২ বছরের সাজা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে