স্ট্রিম ডেস্ক

আসন্ন দুর্গাপূজায় মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব সকলের। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের মানুষ দেখতে আসেন। তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে উঠতে না পারে এবং পূজার পবিত্রতা নষ্ট হয় এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য দায়িত্ব পালন করার কথা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তাঁরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া, দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন।
পরে উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে