স্ট্রিম সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলার একটি বাড়ি থেকে গ্রেনেড, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দড়িহাগড়া গ্রামের রায়হান মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটি থেকে ১০টি গ্রেনেড, যুক্তরাষ্ট্রে তৈরি তিনটি পিস্তল (৭.৬৫ মডেলের), ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, ওই বাড়িতে অস্ত্র মজুদের বিষয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে তথ্য ছিল। পরে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল দড়িহাগড়া গ্রামের বাড়িটিতে অভিযান চালায়। তবে অস্ত্রের মালিক রায়হান মোল্লা অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, যৌথবাহিনীর অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে