যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্নবর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা (৭৩) মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ঘেরের পাড়ে রক্তের দাগ, পানিতে যুবকের মরদেহযশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে একজনকে বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হয় পথচারীদের।
যশোরে বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভযশোরে প্রায় চার মাস ধরে বেতন না পেয়ে অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকমের’ ছয় শতাধিক কর্মী আন্দোলনে নেমেছেন। শহরের আইটি পার্কে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাঁরা। তবে প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজস্ব লোক ব্যবহার করে কর্মীদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছেন।
যশোরে নবনির্বাচিত ৫ এমপির সংবাদ সম্মেলন, সমর্থকদের ওপর হামলার অভিযোগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের ছয়টি সংসদীয় এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
নির্বাচন পরবর্তী সহিংসতাচৌগাছায় জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহতযশোরের চৌগাছায় একটি ভোটকেন্দ্রের ফলাফল কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বাবু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে জয় বিএনপি প্রার্থীরবেসরকারি ফলাফলে যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
যশোরে নবীন প্রার্থীর ছড়াছড়ি, চেনেন না ভোটাররাযশোরের ছয়টি আসনে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় এক-তৃতীয়াংশ প্রার্থীকে চেনেন না ভোটাররা। এই প্রার্থীদের কারও কারও আবার নির্বাচনী অফিসই নেই।
যশোরে যুবলীগ ‘ক্যাডারের’ বাড়ি থেকে অস্ত্র-গুলি জব্দ, আটক ৪যৌথবাহিনীর একটি দল শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বাঘারপাড়ায় গ্রেনেডসহ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধারযশোরের বাঘারপাড়া উপজেলার একটি বাড়ি থেকে গ্রেনেড, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দড়িহাগড়া গ্রামের রায়হান মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।
যশোর-৩ আসনে মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এক মতবিনিময় সভার আয়োজন করে। যশোর-৩ (সদর) আসন নিয়ে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
যশোর সফটওয়্যার পার্কের হোটেল বন্ধে বেকার ৬৪ কর্মীযশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের আলোচিত ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’– এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত ৬৪ কর্মী তাদে
৫ আগস্টের পর কিছু মানুষের চেহারা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু মানুষের চেহারা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। দখলদারত্ব আর চাঁদাবাজিতে তারা লিপ্ত।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।