স্ট্রিম প্রতিবেদক

চলচ্চিত্র শাখায় অনবদ্য অভিনয়ের জন্য মো. মতিউর রহমান (শিমুল খান) 'ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫' পেয়েছেন। তিনি সেরা ভিলেন হিসেবে এ পুরস্কার পান।
গত ২০ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দেশের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন 'টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) ২৫তম আসর 'ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০২৫'।
জমকালো আয়োজনে সংস্কৃতি, বিনোদন ও মিডিয়া সেক্টরের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয়। সেখানেই অভিনয় ক্যাটেগরিতে নাটকের শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হিসেবে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার পাশাপাশি চলচ্চিত্র শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমায় অভিনয়ের জন্য মো. মতিউর রহমানকে (শিমুল খান) সেরা ভিলেন হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে শিমুল খান বলেন, 'দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে রাস্তায় রাস্তায়, অলিতেগলিতে খাবারের দোকানের মতোই প্রতি মাসে, এমনকি প্রতিদিনই একাধিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কিন্তু সেগুলোর বেশিরভাগই ব্যক্তিগতভাবে আমার বিবেচনায় অসার, ভিত্তিহীন ও মানহীন। কিন্তু দেশের প্রথিতযশা সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হওয়া 'ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড'কে সব সময় আমার কাছে খুবই মর্যাদাপূর্ণ পুরস্কার বলে মনে হয়। তাই চলতি আসরে বেস্ট ভিলেন হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।'
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শিমুল খান অভিনীত সিনেমা 'স্বপ্নে দেখা রাজকন্যা'। এ ছাড়া সেন্সর ছাড়পত্র পেরিয়ে মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফির 'অমীমাংসিত', প্রিন্স এ আর এর ঈব্রাহিম, সায়েম জাফর ইমামীর রোমিও 'রংবাজ', বাপ্পি খানের 'সোলমেট' এবং জাহিদ জুয়েলের আলোচিত সিনেমা 'পিনিক'। শিঘ্রই শিমুল খান অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে