স্ট্রিম প্রতিবেদক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এ কবিতায় মোহন রায়হানকে মনোনীত করার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর পুরস্কার স্থগিত করা হয়। তবে দুদিনের মাথায় নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২ মার্চ তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। তবে পুরস্কারটি তিনি গ্রহণ করবেন কিনা, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই কবি।
গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য বিজয়ীদের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন। কিন্তু মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় তাৎক্ষণিকভাবে তাঁর পুরস্কার প্রদান স্থগিত করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক দফা বিতর্কের সৃষ্টি হয়।
মোহন রায়হান নিজেও তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পুরস্কারটি আগামী ২ মার্চ মোহন রায়হানকে প্রদান করা হবে।
মন্ত্রণালয়ের এই ঘোষণার পর স্ট্রিমের পক্ষ থেকে কবি মোহন রায়হানের সঙ্গে যোগাযোগ করা হয়। পুরস্কার গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও সিদ্ধান্ত নেইনি। আজ জাতীয় কবিতা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব যে, পুরস্কারটি নেব কিনা।’
এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, জাতীয় কবিতা পরিষদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তিনি। ফলে মোহন রায়হান শেষ পর্যন্ত বাংলা একাডেমি পুরস্কার গ্রহণ করছেন কিনা, তা জানতে কবিতা পরিষদের বৈঠকের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে