স্ট্রিম সংবাদদাতা

শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও এটি সম্পন্ন হতে হতে প্রায় সাড়ে চারটা পেরিয়ে যায়।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক এফ নজরুল ইসলাম স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেন।
নজরুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান হলের ভোটগ্রহণ সবচেয়ে দেরিতে শেষ হয়েছে। তাই সার্বিক ভোটগ্রহণ সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে।
এখনো নিশ্চিত করে না বলা গেলেও, প্রায় ৭০ শতাংশের ওপরে ভোট পড়েছে বলে জানান নজরুল ইসলাম।
বিকেল চারটা পর্যন্ত যাঁরা ভোটকেন্দ্রের লাইনে ছিলেন, তাঁরা সবাই ভোট দিতে পেরেছেন বলেও তিনি জানান।
আজ সকাল ৯টার রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন চলাকালীন অবৈধভাবে প্রচারপত্র বিলি, অমোচনীয় কালি উঠে যাওয়া, বহিরাগত প্রবেশসহ বিভিন্ন অভিযোগ করেন প্রার্থীরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে