স্ট্রিম প্রতিবেদক

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আগে শনাক্ত না হওয়া ভিকটিম আবুল হোসেনকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় একজন রাজসাক্ষী রয়েছেন, যিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আজ বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আশুলিয়া লাশ পোড়ানো মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে বিশেষ পরিস্থিতি বা ‘অনিবার্য কারণে’ সাক্ষী হাজির করা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেছে।
প্রসিকিউটর জানান, এই মামলায় একজন ভিকটিমকে আমরা প্রথমে শনাক্ত করতে পারিনি। তদন্ত প্রতিবেদনে থাকা আবুল হোসেনের ডিএনএ পরীক্ষায় তার পরিবারের সঙ্গে মিলেছে, ফলে তাকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া লাশটি উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছি। আশা করছি দ্বিতীয় অধিবেশনে শুনানি হবে এবং আবেদনটি মঞ্জুর হবে।
মামলায় রাজসাক্ষীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়া মামলায় একজন রাষ্ট্র সাক্ষী আছেন। আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের যেকোনো একদিন— পরবর্তী সপ্তাহে বা তার পরের সপ্তাহে— তার সাক্ষ্য নিতে পারব।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচ তরুণ নিহত ও একজন আহত হন। পরে লাশগুলোর সঙ্গে আহত তরুণকেও একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দেওয়া হয়। ওই নৃশংস ঘটনার পর গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। চলতি বছরের ২ জুলাই অভিযোগপত্র দাখিলের পর ২১ আগস্ট ১৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।
আসামিদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনও পলাতক। কারাগারে আছেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে