স্ট্রিম প্রতিবেদক

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ কথা জানান। তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের তারিখ পেছানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।”
খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, এলডিসি উত্তরণ পেছানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকেই শুরু করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে। ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রপ্তানি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি কাঠামো এখনো অত্যন্ত সংকীর্ণ। বর্তমানে মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই একটি পণ্যের ওপর নির্ভরশীল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে এবং নতুন বাজার খুঁজতে হবে। বিনিয়োগে আগ্রহী বেসরকারি খাতকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আসন্ন রমজানের বাজার নিয়ে মন্ত্রী বলেন, পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকবে। রমজান ও পরবর্তী সময়ের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। অনেক পণ্য পাইপলাইনেও রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। রমজানের শুরুতে হঠাৎ চাহিদা বাড়ায় খুচরা বাজারে সাময়িক প্রভাব পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি মনে করেন।
বিনিয়োগের পরিবেশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “অনিশ্চয়তার মধ্যে কোনো বিনিয়োগ আসে না। বিনিয়োগের প্রধান শর্ত হলো স্থিতিশীল পরিবেশ। গত কয়েক বছরের বিনিয়োগ স্থবিরতা কর্মসংস্থান ও অর্থনীতিতে চাপ তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে।” নতুন সরকারের জন্য রমজান মাস সামাল দেওয়াকে বড় পরীক্ষা হিসেবে অভিহিত করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে সফল হতেই হবে।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিব্যয় করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে