স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রাণ গেছে দুই শিশুর। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু হলো– কুমিল্লার বরুড়া থানার ইয়াফেদি এলাকায় মোহাম্মদ ইকবালের মেয়ে আয়েশা মনি (৯) ও তাদের প্রতিবেশী শরীফ মিয়ার মেয়ে নুসরাত আক্তার (৬)।
আয়েশার বাবা ইকবাল স্ট্রিমকে জানান, তিনি পরিবার নিয়ে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের বাসায় থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে নুসরাতকে নিয়ে বাসার পাশে খেলছিল আয়েশা। ওই সময় পাশের পুরোনো সীমানা প্রাচীর ভেঙে শিশু দুটিকে চাপা পড়ে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা করবেন কিনা তা পুলিশের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
বাড্ডা থানার ওসি কাজী নাসিরুল আমিন স্ট্রিমকে বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি। ওটা অপ্রশস্ত একটি গলি। মানুষ হাঁটতে পারে। এমন একটি পরিবেশে একটি পুরনো দেয়াল ভেঙে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা থানায় আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, দেয়ালটি পুরনো হওয়ায় ভেঙে পড়েছে। বাড়ি নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে