স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ ১৭ সেপ্টেম্বর সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষর করা বিবৃতিতে আসক জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি আসকের নজরে এসেছে। এই দাবি ও অবস্থান শুধু বিভ্রান্তিকরই নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিভেদ ও বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টা বলে মনে করেন তারা।
বিবৃতিতে আসক আরও বলেছে, তারা মনে করেন শিশুর সার্বিক মানসিক বিকাশের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষা ও চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। কিছু গোষ্ঠী সংগীতশিক্ষক নিয়োগ বাতিলের দাবিকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্প-সংস্কৃতিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা অযৌক্তিক, যা সমাজকে একপেশে করে তোলার ঝুঁকি তৈরি করেছে, যার নেতিবাচক প্রভাব জাতীয় ঐক্য ও সংস্কৃতির ভিত্তিকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মনে করে সংস্থাটি।
উল্লেখ্য আজ প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকের দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামি শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে