স্ট্রিম প্রতিবেদক

শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার।
তিন পোশাক কারখানার মালিকেরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকার ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিস জারির এই অনুরোধ পাঠিয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবির মুখে সরকার ঘোষণা দিয়েছিল—উদ্যোক্তারা বেতন না দিলে প্রয়োজনে তাদের (মালিকদের) গাড়ি ও অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তখন বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ ইস্যুতে সরকারের সঙ্গে টিএনজেড গ্রুপের একটি বৈঠকও হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে