স্ট্রিম প্রতিবেদক

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সংশ্লিষ্ট একটি সূত্র স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। শপথ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় ২০২৪ সালের ১৯ নভেম্বর সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হচ্ছে বলে মঙ্গলবার আলোচনা শুরু হয়। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেল।
১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হওয়া খলিলুর রহমান ১৯৭৯ সালে কূটনৈতিক সার্ভিসে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া খলিলুর রহমান ১৯৮০–৮৩ সালে টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে অধ্যয়ন করেন এবং সেখান থেকে এমএ ইন ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি ও অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে ড. খলিলুর রহমান জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (ইউএনসিটিএডি) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন। পরবর্তী ২৫ বছরে তিনি নিউইয়র্ক ও জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এর মধ্যে ছিল জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরে অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়ন বিষয়ক প্রধান; প্রযুক্তি ব্যাংক বিষয়ক মহাসচিবের উচ্চপর্যায়ের গ্রুপের নির্বাহী সচিব; ইউএনসিটিএডির প্রযুক্তি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও বাণিজ্য নীতি বিশ্লেষণ বিভাগের প্রধান; জাতিসংঘ সদর দপ্তরে ইউএনসিটিএডির ব্যুরো প্রধান; জাতিসংঘ সচিবালয়ে এলডিসি কর্মসূচির প্রধান; আন্তর্জাতিক বাণিজ্যে অশুল্ক বাধা বিষয়ক জাতিসংঘ আন্তঃসংস্থাগত গ্রুপের চেয়ার; বিশ্ব বাণিজ্যের নতুন ও গতিশীল খাতসমূহ বিষয়ক কর্মসূচির সমন্বয়কারীসহ বিভিন্ন দায়িত্ব।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে