সরকারি চাকরিজীবীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলকসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
নতুন সরকার ও দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গ: ফাহমিদা খাতুনস্ট্রিম টকে আজ আলোচনায় আছেন ড. ফাহমিদা খাতুন, অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর বর্তমান নির্বাহী পরিচালক।
গণতান্ত্রিক ও উন্নয়ন অগ্রযাত্রায় নতুন সরকারের অগ্রাধিকার কী হওয়া উচিতবাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মূলত নানা রাজনৈতিক জটিলতা ও ক্রান্তিকালের ইতিহাস। ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বাংলাদেশকে জাতি গঠনের নানা জটিল সমীকরণের মধ্য দিয়ে যেতে হয়েছে। এ সময় আমাদের যেমন নানাবিধ সংকট মোকাবিলা করতে হয়েছে, তেমনি দেশ গঠনের অনেক সুযোগও আমাদের সামনে এসেছে।
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতিরত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস সচিবসহ চার পদে নিয়োগপ্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রীনতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে ‘মব কালচার’ শেষ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না।’
মন্ত্রিসভার প্রথম বৈঠক: রোজায় দ্রব্যমূল্য, বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলায় জোরআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রীসাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের বিচার নিজস্ব গতিতে চলবে: আইনমন্ত্রীমানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
দুর্নীতি করলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মামলাও হবে: আইনমন্ত্রীআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
‘যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব’যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।