স্ট্রিম প্রতিবেদক

অযাচিত বিরোধিতার বদলে শাণিত যুক্তিতর্কে জাতীয় সংসদকে প্রাণবন্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শাণিত যুক্তিতর্কের মাধ্যমে এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক।’
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আপনারা আর কোনো দলের নন। এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক।’
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে সব গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিয়েছিলেন, তাদের কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না।
বর্তমান সংসদকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা (স্পিকার ও ডেপুটি স্পিকার) আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতাপ্রিয়, গণতান্ত্রিক মানুষ আপনাদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে।’
জাতীয় সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে