ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ
স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে গভীর রাতে ট্রেনের ধাক্কায় বাসের অন্তত ১২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং তিনজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে লাইনের ওপর থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এসময় ট্রেনটি বাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, ‘পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করি।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক বলেন, ‘আমরা এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের মরদেহ পেয়েছি। দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে অপর ১০ জনের পরিচয় এখনও জানা যায়নি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে