স্ট্রিম ডেস্ক

নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন’-এর নেতারা। বৈঠকে কমিশন নেতারা এই দাবির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, নতুন বিভাগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির জন্য সরকারকে সুপারিশ করা হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতারা তাঁদের দাবির পক্ষে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে নোয়াখালীর অবদানের মতো যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন।
কমিশনের সদস্যরা আন্দোলনরত নেতাদের বক্তব্য শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনা করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকাকে সুপারিশ করবে।
বৈঠকে সরকারের পক্ষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, খুরশীদ আলম এবং মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে