স্ট্রিম প্রতিবেদক

প্রবাসী ও অনিবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রেখে নতুন ডাক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫’ নামে এই আইনটি ১২৭ বছরের পুরনো ‘পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮’-কে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার।
নতুন এই অধ্যাদেশের খসড়ায় ডাক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খসড়া আইন অনুযায়ী, বাংলাদেশ ডাকের অধীনে একটি ‘নিয়ন্ত্রণ উইং’ প্রতিষ্ঠা করা হবে। এই উইং বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স দেবে এবং তাদের কার্যক্রম তদারকি করবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
আইনে ডিজিটাল ডাকটিকিট (ই-স্ট্যাম্পিং) চালু এবং সব অপারেটরের জন্য একটি কেন্দ্রীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম তৈরির কথা বলা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক পার্সেলের জন্য ইলেকট্রনিকভাবে অগ্রিম তথ্য যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। এতে অবৈধ লেনদেন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানাচ্ছে মন্ত্রণালয়।
এই আইনে ডাকসেবাকে ‘জরুরি সেবা’ হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে। ফলে জাতীয় সংকটের সময় ডাক বিভাগের কর্মী ও যানবাহন অগ্রাধিকার পাবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত নাগরিকদের ঠিকানা ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
এই অধ্যাদেশে ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমাকে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ‘অধিকারী ডাকসেবা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাদেশটির খসড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৪ নভেম্বরের মধ্যে জনগণ এ বিষয়ে মতামত জানাতে পারবে। এছাড়া, ৩০ অক্টোবর সংশ্লিষ্টদের নিয়ে জেনারেল পোস্ট অফিসে (জিপিও) একটি সভা অনুষ্ঠিত হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে