স্ট্রিম প্রতিবেদক

দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল চুক্তির ফাঁদে আটকা পড়েছে। এর জন্য বিগত সরকারের নীতি ও সিদ্ধান্তই দায়ী। রোববার (২৫ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’-এর অধীনে সম্পাদিত চুক্তি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি এ তথ্য জানিয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত বিতর্কিত চুক্তিগুলোতে কী ধরণের অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে ব্রিফিংয়ে।
পর্যালোচনা কমিটির মতে, এসব চুক্তির ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সাথে সম্পাদিত বিদ্যুৎ চুক্তিতে বড় ধরণের অনিয়ম পাওয়া গেছে। এই অসম চুক্তি থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
ব্রিফিংয়ে জানানো হয়, এসব অসম চুক্তি থেকে বের হয়ে আসার আইনি দিকগুলো পর্যালোচনার জন্য একটি শক্তিশালী ‘লিগ্যাল কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি বর্তমানে চুক্তিগুলোর প্রতিটি আইনি ধারা বিশদভাবে পরীক্ষা করে দেখছে।
পর্যালোচনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন যে পরবর্তী সরকার তাঁদের দেওয়া প্রতিবেদন ও পরামর্শগুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে