স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা (ডিবি) সাইবার উত্তর বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. জাকির হোসেন শান্তকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ ছাড়া বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গী থানার আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া একটার দিকে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি দল। গ্রেপ্তার তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি জানায়, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল জনতা। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএমপি। এ নিয়ে হামলার ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো।

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১৩ ঘণ্টা আগে