চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় ওই এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই উপজেলাধীন ফতেপুর ইউনিয়নে অবস্থিত।
এদিকে ১৪৪ ধারা জারির পর বেলা ৪টার দিকে ১০ থেকে ১২ গাড়ি সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেন।
আদেশে বলা হয়, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত করা যাবে না। ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য, সবধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে রোববার শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘাত থামাতে গিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও প্রক্টর। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে এ ঘটনা ঘটে।
তার আগে শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ান মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয়রা। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে অনেকে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত প্রায় ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান স্ট্রিমকে বলেন, ‘অনেক শিক্ষার্থী আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হয়েছেন। আমরা তাঁদের চিকিৎসা দিয়েছি। যাঁদের অবস্থা খুবই গুরুতর, আমরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে