স্ট্রিম প্রতিবেদক

ব্যর্থতা নয় বরং সফলতা নিয়েই বিদায় নিচ্ছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নিত্যপণ্যের দামের ইস্যুতে সরকারের সফলতা-ব্যর্থতা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি মাছের দাম বেশি, কিন্তু আসলে আমাদের কাজ দামের পর্যায়ে না। আমাদের কাজ হলো উৎপাদন ও আহরণ নিশ্চিত করা ও প্রক্রিয়াকে নিরাপদ করা। বাজারে দামের ব্যাপারটা আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না।’
উপদেষ্টা আরও বলেন, ‘অনেক এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে দাম বাড়ে। ফলে দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। দ্বিতীয়ত, গরুর মাংসের দামের সঙ্গেও উৎপাদনের বিষয়টা আছে। আমরা চেয়েছি, আমাদের দেশে যা উৎপাদন, সেটা দিয়েই আমরা চলি।‘
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, খাদ্যের জন্য এখনও খামারিদের ৭০ শতাংশ খরচ বাড়ে। আমরা সেখানে কাজ করছি। তবে এই ১৫ বা ১৬ মাসে বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয়ই তা হবে না। আমাদের কাজ উৎপাদন নিরাপদ করা, যেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমরা কোন্ দিকে এগোচ্ছি, সেটা যদি দেখেন, আমি বলব আমরা সফল হয়েছি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে