পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব ভবনে স্থানান্তরিত হলো বাংলাদেশ হাইকমিশন। রাজধানীর ডিপ্লোম্যাটিক এনক্লেভে নতুন চ্যান্সারি ভবন নির্মাণের পর আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে হাইকমিশনের কার্যক্রম শুরু হয়েছে।
স্ট্রিম ডেস্ক

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব খাদীজা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের নতুন ঠিকানা হলো— বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক–১৫, রোড নং–৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ–৪৪০০০। ফোন: ০৫১–২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১–২২৭৯২৬৬ এবং ই–মেইল: mission.islamabad@mofa.gov.bd।
এর আগে, হাইকমিশনের চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। এখন থেকে কনস্যুলারসহ সব ধরনের সেবা নতুন ভবন থেকেই দেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে