স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদির নামে করার সুপারিশকে ‘হঠকারী সিদ্ধান্ত’ ও ‘রাজনৈতিকভাবে অপরিপক্ক’ বলে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, প্রায় ৪০ বছরের পুরোনো একটি হলের নাম পরিবর্তন করে শহীদ হাদিকে শেখ মুজিবুর রহমানের বিপরীতে দাঁড় করানোর কূটকৌশল চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় দুই নেতা শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নামে দুটি ছাত্রাবাস নির্মিত হয়েছিল। পাশাপাশি অবস্থিত এই দুই হলের নাম পরিবর্তনের কথা বহু সরকার এলেও কখনো ওঠেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বলে শেখ মুজিবুরের নাম মুছে ফেলতে হবে—এটা ন্যায্য নয়। বরং তাঁর নামে ছাত্রাবাস থাকা প্রয়োজনীয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই-পরবর্তী রাজনীতিতে শহীদ ওসমান হাদি গুরুত্বপূর্ণ চরিত্র। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে হাদির নামে নতুন কোনো ভবনের নাম দেওয়া যেতে পারে। কিন্তু প্রায় চার দশক ধরে জাতীয় নেতার নামে পরিচিত ছাত্রাবাসের নাম বদলে ফেলা হীন রাজনৈতিক ক্ষুদ্রতা থেকে উদ্ভূত।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে