স্ট্রিম ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া একটি ঐতিহ্যের স্মারক। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উপমহাদেশের মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার ও জাতীয় জাগরণের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
মঙ্গলবার ঢাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, আড়াইশো বছরের ইতিহাসে আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। মাদ্রাসা-ই-আলিয়া থেকে ডিগ্রি অর্জন করে হাজার হাজার ছাত্র সচিবালয়, সেনাবাহিনী, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। এ মাদ্রাসার অবদান অবিস্মরণীয়। এখান থেকে অনেক যোগ্য ব্যক্তি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা আলিয়া যুগ যুগ ধরে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে এ প্রতিষ্ঠান দেশ ও জাতির কল্যাণে একইভাবে অবদান রাখবে।
উপমহাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনালগ্নের ইতিহাস তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, অনেক ত্যাগ-কোরবানির মধ্য দিয়ে এ শিক্ষা ব্যবস্থা টিকে আছে। ইংরেজরা শুরুতে সিলেবাস নিয়ন্ত্রণ করলেও ওলামায়ে কেরাম দ্বীনি শিক্ষা চালিয়ে গেছেন। তিনি জানান, কলকাতা আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে ইংরেজ নিয়োগের শর্ত মানতে হয়েছিল, নইলে প্রতিষ্ঠানটি টিকে থাকত না।
ড. খালিদ বলেন, আমি নিজেও মাদ্রাসার ছাত্র। আমার প্রথম তালিম ছিল আলিফ, বা, তা, ছা। মাদ্রাসাই আমার জীবনের ভিত্তি। এখান থেকেই আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। এটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।
মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতি আধুনিক বিষয়ের ভারে কোরআন, হাদিস, ফিকহ প্রভৃতি কোণঠাসা হয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষা গ্রহণ করতে হবে, তবে মাদ্রাসা শিক্ষা হচ্ছে বিশেষায়িত শিক্ষা। মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা।‘ তিনি আরবি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হকও বক্তৃতা করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে