স্ট্রিম সংবাদদাতা

সন্ধ্যায় কুয়াশা হালকা থেকে ভারী হচ্ছে চারদিকে। ভোর থেকেই বইছে উত্তরের হীমেল বাতাস।টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। শহরের রাস্তায় লোকজনের চলাচল কম। যাত্রী না পেয়ে মোড়ে মোড়ে থেমে আছেন রিকশা-ভ্যান চালকেরা। এর মধ্যেও কাজের সন্ধানে ছুটছেন গ্রাম থেকে আসা দিনমজুর ও শ্রমিকরা।
শ্রমিক তুষার রহমান বলেন, ‘আজকে অনেক শীত। এর মধ্যে ইট, বালু-সিমেন্টের কাজ করা খুবই কষ্ট। তারপরও আয়-রোজগারের জন্য কাজ করতে হচ্ছে। এভাবে শীত বাড়তে থাকলে আমাদের মতো ছিন্নমূল মানুষদের দুর্ভোগ বাড়বে।’
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলায়। এক দিনের ব্যবধান জেলায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা গেছে, সড়কে সব ধরনের যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বেলে। তীব্র শীতে মানুষের দৈনন্দিন কাজকর্মে ভাটা পড়েছে। আয়-রোজগারে টান পড়েছে নিম্ন আয়ের মানুষের।
সকালের দিকে শহরে হাঁটতে আসা খাইরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে। সকালে থাকছে কুয়াশা। সকাল ১০টা বাজলেও দেখা যাচ্ছে না সূর্যের। সারাদিনই ঠান্ডা বাতাস কাবু করে ফেলছে। তিনদিন ধরে সূর্য ওঠেনি।’
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করে জেলার আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মাঝখানে একদিন বিরতির পর চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা চারদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও এই জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা নেই। এতে উত্তরের দিক থেকে বয়ে চলা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান স্ট্রিমকে বলেন, চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে জেলার ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। সামনের দিনে তাপমাত্রা আরো নিচের দিকে নামা শুরু হবে। ফলে শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে