স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি ক্লিপার ইসাডোরা’। সোমবার (১৯ জানুয়ারি) সরকারি পর্যায়ে (জি-টু-জি) ক্রয় চুক্তির আওতায় এই চালান দেশে আসে। খাদ্য মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, জি-টু-জি-০২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। এটি সেই চুক্তির দ্বিতীয় চালান। আমদানিকৃত গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
এর আগে এই চুক্তির প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছিল। এছাড়া আগের জি-টু-জি-০১ চুক্তির আওতায় ইতিমধ্যে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ চলছে। পরীক্ষা শেষ হলেই দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে