চট্টগ্রাম বন্দরে আটকা ৮ হাজার কোটি টাকার পণ্য, কার্যক্রম চালুর আহ্বান ইউরোচ্যামেরচট্টগ্রাম বন্দরের অচলাবস্থা দ্রুত নিরসন করে স্বাভাবিক কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম বাংলাদেশ)। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বন্দরে প্রায় ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা পড়েছে।
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট দুই দিনের জন্য স্থগিতচট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার ও শনিবার বন্দরকেন্দ্রিক সব ধরনের কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের জরুরি হস্তক্ষেপ চায় ১০ ব্যবসায়ী সংগঠনচলমান কর্মবিরতি ও জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে সৃষ্ট এই নজিরবিহীন সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দেশের শীর্ষ ১০টি ব্যবসায়ী সংগঠনের নেতারা।
চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ-উপদেষ্টাসরকার চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
চট্টগ্রাম বন্দরের জট কমানোর উদ্যোগ, নিলামে ২৮০০ টন পণ্য বিক্রিচট্টগ্রাম কাস্টমস হাউজ প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করেছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা ড্রেজারের স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম এই নিলামে তোলা হয়েছিল।
এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা হাইকোর্টেরচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে।
সম্পর্ক সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতেরবাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরেযুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি ক্লিপার ইসাডোরা’। সোমবার (১৯ জানুয়ারি) সরকারি পর্যায়ে (জি-টু-জি) ক্রয় চুক্তির আওতায় এই চালান দেশে আসে। খাদ্য মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগারে ১৮০৪ কোটি টাকা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বছর সরকারি কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি টাকা জমা দিয়েছে। এর মধ্যে ভ্যাট বাবদ ৮০৯ কোটি এবং ট্যাক্স বাবদ ৭৯৫ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনকে এককালীন ২০০ কোটি টাকা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর বিষয়ে চৌধুরী সাহেব যেসব প্রশ্নের উত্তর দেননিচট্টগ্রাম বন্দর নিয়ে দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদল বলছে, বিদেশি কোম্পানির কাছে দিয়ে অতি উত্তম কাজ হয়েছে—এবার দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। অন্যদল বলছে, দেশ বিক্রি হয়ে গেল, সার্বভৌমত্ব চলে গেল। আসলে কী হলো, তার জবাব দেয়ার দায় স্বাভাবিকভাবেই সরকারের বেশি।
নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি প্রক্রিয়াটি বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছে।
এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্ত নিয়ে তারেক রহমানের উদ্বেগবাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া এবং চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন—দেশের অর্থনীতি ও জাতীয় সম্পদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি জনগণের নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া...