স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়-এ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গৃহকর্তা শাখাওয়াত হোসেনের ছোট ভাই মো. শিপন হোসাইন (২৫) মারা যান। বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম। তিনি বলেন, চিকিৎসকেরা বিকেল সাড়ে ৫টার দিকে শিপনের মৃত্যুর বিষয়টি আমাদের জানান। বাকি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়িতে বাকি চারজনের পাশে দাফন করা হবে।
এর আগে বুধবার গৃহকর্তা শাখাওয়াত হোসেন মারা যান। মঙ্গলবার রাতে মারা যান শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি। তিনি ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
একই দিন দুপুরে মারা যান সামির আহমেদ সুমন। এর আগে সকালে শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন এবং আগের দিন বিকেলে তাঁর স্ত্রী নুরজাহান বেগমের মৃত্যু হয়। বর্তমানে পরিবারের আরও পাঁচ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় একই পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে বিকেলেই তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে