স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহানের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি ভাড়াবাসা থেকে তাঁকে প্রথমে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ ফেলানী হলের আবাসিক ছাত্রী শারমিন লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ইসলামনগরের ওই বাসায় ভাড়ায় থাকতেন বলে জানা গেছে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, শারমিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার স্ট্রিমকে বলেন, ‘এটা একটি মার্ডার। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার দিকে ইসলামনগরের বাসা থেকে অচেতন অবস্থায় শারমিনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শারমিনকে হাসপাতালে নেওয়া ফাহিম আল হাসান নিজেকে তাঁর স্বামী দাবি করে জানান, বেলা ৩টার দিকে তিনি ওই বাসায় গিয়ে শারমিনকে মাথায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। অচেতন অবস্থায় বাড়িওয়ালার সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে প্রক্টর একেএম রাশিদুল আলম স্ট্রিমকে বলেন, ওই শিক্ষার্থীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে