স্ট্রিম প্রতিবেদক

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে সেনাবাহিনী আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, তা সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনা সদস্যদের আদালতে নিয়ে আসতে, সেনা প্রশাসন বা সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা সেনাবাহিনী প্রধান যেভাবে সহযোগিতা করেছেন তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের সাবজেলে বা কোথায় রাখা হবে, সেটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটা করবেন।’
অন্য এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের আস্থার কোনো সংকট বা সংশয় নেই।’
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। বরং তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায়।
তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছি। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে