স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি, আমার ব্যাপারে আনীত অভিযোগের পক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ দেন।
প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ স্বচ্ছ ও আইনসম্মত ছিল দাবি করে তাজুল ইসলাম নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করেন।
তাজুল ইসলামের দাবি, গণহত্যাকারীদের সুবিধা দিতে এবং বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।
ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘সোম ও আজ মঙ্গলবার কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। উক্ত বক্তব্য জঘন্য মিথ্যাচার, তথ্য-প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।
গতকাল সোমবার ফেসবুকে এক আইনজীবীর পোস্টের মন্তব্যের ঘরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ করেন, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিলেন তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট।
গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরানোর তথ্য জানানো হয়। তাঁর স্থলে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম নিয়োগ পান।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তাজুল ইসলাম। ইতোমধ্যে নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব বুঝে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে